,

পদ্মা সেতু হয়ে ফরিদপুর-ঢাকা রুটে বাস চলাচল শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এদিন সকাল ৬টার দিকে ফরিদপুর পৌর বাস টার্মিনাল থেকে করিম গ্রুপের গোল্ডেন লাইন নামের যাত্রীবাহী একটি বাস পদ্মা সেতু হয়ে ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ডের উদ্দেশে ছেড়ে গেছে।

গোল্ডেন লাইনের ফরিদপুর কাউন্টারের ব্যবস্থাপক অরুণ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের ইচ্ছা এবং ফরিদপুরের যাত্রীদের আকাঙ্ক্ষা ছিল পদ্মা সেতু সর্বসাধারণের জন্য খোলার দিনে বাস চলাচল শুরু করার। কিন্তু অনুমোদন না পাওয়ায় পদ্মা সেতু দিয়ে বাস চলাচল শুরুর দুদিন পর আজ থেকে বাস চলাচল শুরু করতে পেরেছি।’

গতকাল সোমবার এ ব্যাপারে বিআরটিএর আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন বলেও জানান গোল্ডেন লাইনের ফরিদপুর কাউন্টারের ব্যবস্থাপক।

জানতে চাইলে করিম গ্রুপের মালিকানাধীন গোল্ডেন লাইন পরিবহনের ব্যবস্থাপক মো. ইমরান হোসেন বলেন, ফরিদপুরে বেশ কয়েকটি পরিবহনের বাস ঢাকা-গাবতলী পথে ফেরি পারাপারে চলাচল করলেও শুধু গোল্ডেন লাইন পরিবহনের বাস ভাঙ্গা এক্সপ্রেস মহাসড়ক হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকা যাওয়ার অনুমতি পেয়েছে।

ফরিদপুর থেকে এই পরিবহন কোম্পানির ৩০টি বাস ঢাকা যাতায়াতের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমতি পেয়েছে বলে জানান ইমরান হোসেন। তিনি আরও বলেন, ‘এর মধ্যে থেকে প্রথম পর্যায়ে ১০টি বাস পদ্মা সেতু হয়ে ঢাকায় যাওয়ার অনুমতি পেয়েছে। এ ক্ষেত্রে আপাতত আমরা ভাড়া ৩৫০ টাকা করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরে প্রয়োজন হলে এ ব্যাপারে সমন্বয় করা হবে।’

গোল্ডেন লাইন পরিবহন সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে দৌলতদিয়া ঘাট হয়ে ফেরি পারাপারে ঢাকার গাবতলী যেতে নন এসি ৪০ আসনের বাসে যাত্রী প্রতি ভাড়া নেওয়া হয় ৩৫০ টাকা। পদ্মা সেতু হয়ে ঢাকার সায়েদাবাদগামী বাসে যাত্রী প্রতি ভাড়াও ৩৫০ টাকায় থাকবে। ৬টা থেকে শুরু হয়ে প্রতি ঘণ্টায় বাস চলাচল করবে এই রুটে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড