সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৮০০ কেজি ওজনের ময়নার দাম ৫ লাখ

news-image

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলার সবচেয়ে বড় ময়না নামের একটি ষাঁড় গরুর দাম হাঁঁকা হচ্ছে ৫ লাখ টাকা। ৮০০ কেজি ওজনের ওই গরুটিকে দেখতে ইতোমধ্যেই খামারির বাড়িতে ভিড় করছেন ক্রেতা ও সাধারণ মানুষ।

জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা মধ্যপাড়া গ্রামের খামারি আব্দুস সালাম অতি যত্ন করে নিজ বাড়িতে লালন পালন করছেন ময়নাকে। কোরবানির পশুর চাহিদা মেটাতে গত দুই বছর ধরে নেপালি জাতের ৮০০ কেজি (২০ মণ) ওজনের ময়না ও শাহী ওয়াল জাতের ৪৪০ কেজি ওজনের রবিসহ চারটি ষাঁড় গরু লালন পালন করছেন তিনি।

উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলায় কোরবানির পশুর কোনো ঘাটতি নেই। ঈদুল আজহা উপলক্ষে কোরবানির চাহিদা মেটাতে মোট ৯ হাজার ৮৮৭টি পশুর বিপরীতে ১০ হাজার ৩৮৯টি পশু প্রস্তুত আছে। খামারিরা বলছেন, হঠাৎ করে পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এসব পশুর উৎপাদন খরচ পড়েছে বেশি। তাই ন্যায্যমূল্য পাওয়ার আশঙ্কা করছেন তারা।

জানতে চাইলে খামারি আব্দুস সালাম বলেন, ‘আমি নিজে না খাইয়া আমার ময়না নামের ষাঁড়কে খাওয়াইছি। গত দুই বছরে আমার নিজের পরিশ্রম ছাড়াও ষাঁড়টির পেছনে খরচ হয়েছে প্রায় ৩ লাখ টাকা। এখন এটিকে কমপক্ষে ৫ লাখ টাকা বিক্রি করতে না পারলে আমার পথে বসতে হবে। ’

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান জানান, কোরবানির পশু সরবরাহকারী খামারিদের উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস