,

পদ্মা সেতুর টোলপ্লাজায় গাড়ির চাপ নেই

news-image

মুন্সীগঞ্জ (মাওয়া) প্রতিনিধি : বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পদ্মা সেতুতে গতকাল সোমবার থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ কারণে আজ মঙ্গলবার সকাল থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজায় গাড়ির চাপ নেই বললেই চলে। সেখানে আজ হাতে গোনা কয়েকটি বাসকে টোল দিতে দেখা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞার কারণে টোলপ্লাজায় এলাকায় আজ মোটরসাইকেলের সংখ্যা খুবই কম। তবে অন্যান্য যানবাহন পদ্মা সেতুর উপর দিয়ে পার হতে পারছে।

 

এ সময় দুর্ঘটনার পর থেকে টোলপ্লাজা এলাকায় সেতুর উপরে সেতু কর্তৃপক্ষ, পুলিশ, সেনাবাহিনী এবং জেলা ম্যাজিস্ট্রেটের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানান বাংলাদেশ সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী।

এর আগে গত রোববার রাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু প্রাণ হারান। এ ছাড়া এই সেতু দর্শনার্থীদের প্রবেশের সঙ্গে সঙ্গে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকে। যার ফলে সোমবার ভোর থেকেই পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড