মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ধর্ষণের ১৫ বছর পর মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : রংপুর নগরীতে ধর্ষণের ১৫ বছর পর মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। রোববার দুপুরে রংপুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক মোস্তফা কামাল এই রায় ঘোষণা করেন।দ প্রাপ্তরা হলেন, নগরীর এরশাদ নগর এলাকার মোঃ আব্দুল জলিলের পুত্র আসাদুল ইসলাম, আউয়াল মিয়ার পুত্র রঞ্জু মিয়া ও লালবাগ কেডিসি রোড এলাকার আব্দুস ছাত্তারের পুত্র বাবু মিয়া। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলার মূল আসামি বাবু মিয়া পলাতক ছিল।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৬ মে রংপুর নগরীর তাজহাট টিবি হাসপাতাল সংলগ্ন বস্তি থেকে ওই নারী রিকশা যোগে মর্ডাণ মোড়ে যাচ্ছিল। পথে দন্ডপ্রাপ্ত বাবু মিয়া ও তার সহযোগীরা রিকশার গতি রোধ করে তাকে তুলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী নিজেই বাদি হয়ে বাবু মিয়াকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার তৎকালিন তদন্ত কর্মকর্তা আজিজুল ইসলাম আদালতে চার্জশিট প্রদান করেন। সাক্ষ্য প্রমান শেষে আদালতের বিচারক তিনজনকে যবজ্জীবন কারাদন্ড  ও একলাখ টাকা জরিমানার আদেশ দেন।

সরকারি পক্ষের আইনজীবী পিপি রফিক হাসনাইন জানান, সাক্ষ্য প্রমাণ শেষে আদালত ৩ আসামিকেই যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন। রায়ে বাদি সন্তুষ্ট।

 

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা