,

হোয়াটসঅ্যাপে নতুন করে যুক্ত হলো যেসব সুবিধা

news-image

ডেস্ক রিপোর্ট: ভিডিও কনফারেন্সিং করার জন্য জনপ্রিয় দুটি অ্যাপ হচ্ছে জুম ও গুগল মিট। দূর দুরান্ত থেকেও মিটিং বা ক্লাস সেরে নেওয়া যায় এই অ্যাপগুলোর মাধ্যমে। করোনাকালীন এই অ্যাপগুলো ব্যবহার হয়েছে সবচেয়ে বেশি।

একসঙ্গে অনেক মানুষ যুক্ত হতে পারেন একটি মিটিংয়ে। হোস্ট চাইলে যে কাউকে মিউট করে রাখতে পারবেন। এবার থেকে এই সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপেও। সম্প্রতি হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে ভিডিও কলে আরো বেশ কিছু আপডেট দেওয়া হয়েছে। ওই আপডেট যোগ করার ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই সুবিধা পাবনে।

হোয়াটসঅ্যাপে কলিংয়ে এবার থেকে যে কোনো মেম্বারকে মিউট করতে পারবেন হোস্ট। এছাড়াও গ্রুপ কলিং থেকে সরাসরি কোনো ব্যক্তিকে মেসেজও করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট তিনটি আপডেট আনা হয়েছে। আরো দুটি আপডেট হচ্ছে- এবার থেকে কোনো ভিডিও কল থেকে সরাসরি কোনো ব্যক্তিকে মেসেজ করতে পারবেন। অর্থাৎ এতদিন পর্যন্ত গ্রুপ কল মিনিমাইজ করে সেখান থেকে মেসেজ করতে হতো। কিন্তু এবার ভিডিও কল থেকেই মেসেজ করার সুবিধা আসছে।

অন্যটি হচ্ছে- ভিডিও গ্রুপ কল চলার সময় যদি নতুন কেউ যোগ হয় তাহলে প্রত্যেকের কাছে একটি নোটিফিকেশন যাবে। একটি পপ-আপের মাধ্যমে দেখা যাবে কে যোগ দিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর