,

ইংল্যান্ডে পৌঁছে করোনা আক্রান্ত হন কোহলি

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সফরে একমাত্র টেস্টের আগে লেস্টারশায়ারের বিপক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচটি বাতিল হতে পারে। কেননা টিম ইন্ডিয়ার বেশ কয়েকজন ক্রিকেটার করোনা ভাইরাসের সঙ্গে লড়ছেন। এমনটি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ভারতীয় দলের মধ্যে বিরাট কোহলি যুক্তরাজ্যে পৌঁছেই কোভিড পজিটিভ হন। তবে তিনি সেরে উঠেছেন।

একটি সূত্র জানায়, হ্যাঁ বিরাট কোহলি মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফিরেই করোনা আক্রান্ত হন। ফলে হেড কোচ রাহুল দ্রাবিড় চাচ্ছেন না ২৪ জুন থেকে লেস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি হোক। খেলোয়াড়রা আক্রান্ত হওয়ায় তাদের ওপর চাপ বেশি পড়বে বলে ধারণা ডাক্তারদের। দলের একের অধীক আক্রান্ত খেলোয়াড় রয়েছে।

কোহলি এই টেস্ট খেলতে না পারলে দলের ওপর প্রভাব পড়তে পারে। কেননা তিনি ভারতের সেরা ব্যাটার। যদিও ইতোমধ্যে সুস্থ হওয়ায় এই ডানহাতি ম্যাচের আগে বেশ সময় পাচ্ছেন।

এর আগে করোনা আক্রান্ত হওয়ায় ইংল্যান্ডগামী ভারতীয় দলের সঙ্গে যেতে পারেননি স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।

আগামী ১ জুলাই বার্মিংহামের এজবাস্টনে টেস্টটি শুরু হবে। এই টেস্টটি গত বছরের ৫ ম্যাচ সিরিজের শেষ ম্যাচ। গত সেপ্টেম্বরে এই সিরিজ চলাকালীন যুক্তরাজ্যে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় স্থগিত হয়েছিল। সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড