সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মদের টাকা না পেয়ে মায়ের পা ভেঙে দিল ছেলে

news-image

ফুলবাড়িয়া প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নেশার টাকা না পেয়ে পিটিয়ে বৃদ্ধা মায়ের পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মদ্যপ ছেলের বিরুদ্ধে। গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের দুলমা সাপমারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃদ্ধার প্রতিবন্ধী মেয়ে আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শতবর্ষী সোলেমান নেছার ছেলে মোতালেব হোসেন পাংকু (৫০) সোমবার মায়ের কাছে নেশার জন্য টাকা চান। কিন্তু নেশার টাকা না পেলে পিটিয়ে বৃদ্ধা মায়ের বাম পা ভেঙে দেন। এ সময় তার পিটুনিতে আহত হন প্রতিবন্ধী বোন জামেলা খাতুন (৪৫)।

জানা গেছে, পাংকু চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্ত একসময় তিনি মদ ও ইয়াবায় আসক্ত হয়ে পড়েন। নেশার টাকা না পেয়ে নেশাগ্রস্ত পাংকু তার মাকে মাঝে মধ্যেই মারধর করতেন। বৃদ্ধা সোলেমান নেছা প্রতিবন্ধী মেয়ে নিয়ে থাকেন। তবে পাংকুসহ চারজন ছেলে সন্তান রয়েছে তার।

এ বিষয়ে জানতে চাইলে সোলেমান নেছা বলেন, আমি গরীর মানুষ। টাকা পামু কই? টাকা না দিলেই পাংকু আমারে মারধর করে। আমার ভাঙা পায়ের চিকিৎসা কেমনে হবে বলেই বিলাপে বাতাস ভারী করে তোলেন তিনি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার শাহজাহান জানান, বৃদ্ধার বাম পা ভেঙে গেছে। আজ মঙ্গলবার স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার আরো চিকিৎসা দরকার।

ফুলবাড়ীয়া থানার উপপরিদর্শক (এসআই) হানিফ বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত পাংকু পলাতক রয়েছেন। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস