,

মির্জা ফখরুলসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৮ আগস্ট

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ ফাতেমা ফেরদৌস এ দিন ধার্য করেন। মির্জা ফখরুল হাজিরা দিতে আদালতে উপস্থিত হন। মামলার এক আসামি মারা যাওয়ায় তার প্রতিবেদন দাখিল না হওয়ায় বিচারক অভিযোগ গঠন শুনানির জন্য নতুন এ দিন ধার্য করেন।

বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে ২০১৮ সালে রাজধানীর পল্টন থানায় এ মামলাটি দায়ের করা হয়। মামলা নম্বর ৬ (১) ১৪। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ৩৫৩, ৩৪১, ৩৩২, ৩০৭, ৪৩৫, ৪২৭, ১০৯, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।
একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনের ৩/৬ ধারাতেও অভিযোগ আনা হয়েছে। এরপর ৫১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না