,

ছাত্রীকে নিয়ে পালিয়ে চাকরি হারালেন শিক্ষক

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার ধুনট উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে একাদশ শ্রেণির এক ছাত্রীকে (১৮) নিয়ে উধাও হয়ে যাওয়া কলেজ শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে ঘটনার চার দিন পেরিয়ে গেলেও ওই শিক্ষক ও ছাত্রীর সন্ধান মেলেনি।

কলেজ শিক্ষক মোকছেদুল হক ফারুক (৩৭) ধুনট পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের কারিগরি শাখার ইংরেজি বিষয়ের প্রভাষক ও উপজেলার কান্তনগর গ্রামের বাসিন্দা।

আজ সোমবার দুপুরের দিকে ধুনট পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র এ তথ্য নিশ্চিত করে বলেন, বিধি মোতাবেক কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রভাষক মোকছেদুল হক ফারুককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোকছেদুল হক ফারুক বনিবনা না হওয়ায় প্রায় ৬ বছর আগে স্ত্রীকে ডিভোর্স দেন। তার ওই স্ত্রীর একটি ছেলে সন্তান রয়েছে। বতর্মানে তিনি কর্মস্থলের পাশে একটি ভাড়া বাসায় বসবাস করেন এবং প্রাইভেট পড়ান। স্কুলে পড়াকালীন সময় থেকেই ওই ছাত্রী ফারুকের কাছে প্রাইভেট পড়তেন। স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার পরও ওই ছাত্রীকে তিনি প্রাইভেট পড়াতেন।

এদিকে গত ১ মাস আগে পারিবারিক সম্মতিতে উপজেলার বাকশাপাড়া গ্রামের এক ছেলের সঙ্গে ওই ছাত্রীর বিয়ে হয়। বিয়ের পর থেকে সে তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতেই থাকতো। গত শুক্রবার সকালের দিকে তার স্বামী বাড়িতে চলে যায়। এ সুযোগে ওইদিন বিকেলেই কলেজ শিক্ষক ফারুক ও ছাত্রীকে নিয়ে উধাও হয়ে যায়। বিভিন্ন যায়গায় খুঁজে না পেয়ে ছাত্রীর মা বাদি হয়ে গত শুক্রবার রাতেই ধুনট থানায় একটি অভিযোগ দেন।

ওই অভিযোগে ছাত্রীর পরিবারের দাবি, বালিকা বিদ্যালয়ে পড়াকালীন সময় থেকেই ফারুক ওই ছাত্রীকে বিভিন্ন সময় উত্যক্ত করতো। প্রাইভেট পড়ানোর সুবাদে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে নিয়ে উধাও হয়েছে ফারুক।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, অভিযোগ পাওয়ার পর থেকে শিক্ষককে গ্রেপ্তার ও ছাত্রীকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

72
Shares
facebook sharing buttontwitter sharing button

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না