,

রূপপুর প্রকল্পে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

news-image

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আনোয়ারের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মোসলেমপুর গ্রামে। তিনি রূপপুর প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান স্কেম কোম্পানিতে কর্মরত ছিলেন।

সূত্রে জানা গেছে, গতকাল রাতে চুল্লিতে কাজ করার সময় অসাবধানতাবশত আনোয়ারের বুকের ওপর ডিবি বক্স পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আনোয়ারের স্ত্রী ও ১০ মাসের একটি কন্যা সন্তান আছে।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না