,

বগুড়ায় শ্রমিকদলের নেতাসহ তিনজন গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার ধুনটে মাদকদ্রব্য সেবন করে মাতলামির অভিযোগে উপজেলা শ্রমিকদলের সভাপতি বনি আমিনসহ (৫০) মাদকাসক্ত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বনি আমিন উপজেলার উল্লাপাড়া গ্রামের বাসিন্দা। এছাড়াও অপর দুজন হলেন একই গ্রামের আব্দুল মান্নান (৩৫) ও মাটিকোড়া গ্রামের রুবেল মাহমুদ (৩৮)।

আজ বুধবার দুপুরের ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে,গত মঙ্গলবার রাতে ধুনট শহরের সিএনজি বাসস্ট্যান্ড এলাকায় বনি আমিন, আব্দুল মান্নান ও রুবেল মদ্যপ অবস্থায় ঘোরাফেরা করছিল। অস্বাভাবিক আচরণ করায় তাদের আটক করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য সেবন করে মাতলামি করায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না