সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার ৩ উপজেলায় চলছে ইউপি নির্বাচন 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ৩ উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট নেওয়া শুরু হয়েছে।বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরের নাটাই দক্ষিণ, বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ও দড়িয়াদৌলত ইউনিয়ন এবং কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মোট ৩৭টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। এরমধ্যে বাঞ্ছারামপুর ও কসবায় ইভিএমে ও সদর ইউপিতে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
চারটি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৮০ হাজার ৪৮৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৩৪৭ এবং নারী ভোটার ৩৯ হাজার ১৩৮ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২২ জন, সাধারণ সদস্য পদে ১৩৪ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে ৪ শতাধিক পুলিশ সদস্যসহ র‌্যাব, বিজিব, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। এছাড়াও প্রতিটি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫টি করে মোবাইল টিম দায়িত্বে নিয়োজিত রয়েছে।

এ জাতীয় আরও খবর

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’ চলাচলে ইরানের সহায়তা চায় বাংলাদেশ

মিরপুরে রুবেলকে আবেগঘন বিদায় দিল বিসিবি