,

সিলেটে নূপুর শর্মাকে সমর্থন করে পোস্ট দেওয়ায় যুবক আটক

news-image

সিলেট ব্যুরো : হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ধর্মীয় উস্কানিমূলক ও ভারতীয় রাজনীতিবিদ নূপুর শর্মাকে সমর্থন করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে সিলেটের গোয়াইনঘাটে শ্রাবণ সাঁওতাল রাজ নামের এক যুবককে আটক করা হয়েছে। আজ সোমবার ভোর রাতে উপজেলার জাফলং চা বাগান থেকে তাকে আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ। শ্রাবণ জাফলং চা বাগানে ফার্মেসি ব্যবসা করতেন ও নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিতেন।

পুলিশ জানায়, শ্রাবণ সাঁওতাল রাজের বিরুদ্ধে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটাক্ষ, নূপুর শর্মাকে সমর্থন, অন্য ধর্মের বিষয় নিয়ে ধর্মীয় উস্কানিমূলক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। এই পোস্টের পর থেকেই তাকে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়ে ওঠে স্থানীয়ূ মুসলিমরা। বিষয়টি গোয়াইনঘাট থানা-পুলিশের নজরে আসলে গোপন সংবাদ ও তথ্যের ভিত্তিতে শ্রাবণকে জাফলং চা-বাগান থেকে আটক করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম নজরুল সাংবাদিকদের জানান, ‘বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ ও নূপুর শর্মাকে সমর্থন করে ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়ায় গোয়াইনঘাট থানা পুলিশ শ্রাবণ সাঁওতাল রাজকে আটক করে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না