,

আলো জ্বলল পদ্মা সেতুর সব ল্যাম্পপোস্টে

news-image

নিউজ প্রতিনিধি : পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পরীক্ষামূলকভাবে আরও ৬২টি ল্যাম্পপোস্টে আলো জ্বালানো হয়েছে। এর মাধ্যমে সেতুর ৪১৫টি ল্যাম্পপোস্টে আলো জ্বালানোর পরীক্ষামূলক কাজ শেষ হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাওয়া আপস্টিমে ৪০, নর্থ ভায়াডাক্টে ২২টিসহ মোট ৬২টি ল্যাম্পপোস্টে আলো জ্বলে ওঠে।

রাতে এ তথ্য নিশ্চিত করে পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) সাদ্দাম হোসেন জানান, গত শনিবার থেকে পদ্মা সেতুর ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে বাতি প্রজ্বালন শুরু হয়। আজ ৬২টি বাতি জ্বালিয়ে পরীক্ষার মাধ্যমে শেষ হয় সব ল্যাম্পপোস্টের বাতি পরীক্ষা। আগামী সপ্তাহে যেকোনো দিন স্থায়ীভাবে বাতি জ্বালানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা সেতুতে ৪১৫টি ল্যাম্পপোস্টে বাতি স্থাপন করা হয়েছে। এতে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু আলোকিত হবে। বিদ্যুৎ সংযোগের জন্য মাওয়া প্রান্তে সেতুর প্রথম পিলার থেকে তিন দশমিক সাড়ে সাত কিলোমিটার বিদ্যুতের লাইন সংযুক্তের কাজ শেষ করেছে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লৌহজং জোনাল অফিস।

অপরদিকে, জাজিরার নাওডোবা প্রান্ত থেকে তিন দশমিক সাড়ে সাত কিলোমিটার সেতুতে বিদ্যুৎ সংযোগ দিয়েছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি। সেতু কর্তৃপক্ষের অনুরোধে গত ৩০ মে পদ্মা সেতুতে বিদ্যুৎ সংযোগের কাজ শেষ করেছে দুই জেলার পল্লী বিদ্যুৎ সমিতি।

৪১৫টির মধ্যে মূল সেতুতে ৩২৮, জাজিরা প্রান্তের উড়ালপথে ৪৬ ও মাওয়া প্রান্তে ৪১টি ল্যাম্পপোস্ট রয়েছে। গত ১৮ এপ্রিল ল্যাম্পপোস্ট ও বাতি লাগানোর কাজ শেষ হয়। এরপর সেতুতে ক্যাবল টানা হয়। গত বছরের ২৫ নভেম্বর মাওয়া প্রান্তে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য