,

আমার কোনো দুশ্চিন্তা নেই

news-image

ফয়সাল আহমেদ
জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। আজ তার জন্মদিন। বর্তমানে ব্যস্ত আছেন ছবির শুটিং নিয়ে। জন্মদিন উপলক্ষে আজ শুটিং রাখেননি। বিশেষ এই দিন, কাজ ও বিভিন্ন বিষয়ে কথা হয় তার সঙ্গে । সাক্ষাৎকার নিয়েছেন- ফয়সাল আহমেদ

‘হঠাৎ বৃষ্টি’ মুক্তির পরের জন্মদিনে ভক্তদের উপহারে সয়লাব হয়েছিল আপনার বাসা। তারা কি এখনো উপহার পাঠায়?

এখনো উপহার পাঠান ভক্তরা। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে ভক্তদের ভালোবাসাই আমার কাছে সেরা অর্জন। সারাবছর হয়তো খোঁজ রাখেন না; কিন্তু আজকের দিনটি তারা ভোলেন না। উপহার পাঠিয়ে স্মরণ করেন। ছোট একজন মানুষ হিসেবে এই সান্ত¡না যে, অভিনয় দিয়ে জীবনে কিছু করতে পেরেছি।

আপনার নাকি বয়স বাড়ছে না। রহস্য কী?

ভালো থাকার জন্য সব সময় একটি সুস্থ মন দরকার। জীবনটাকে কীভাবে যাপন করছি, সেটি খুবই গুরুত্বপূর্ণ। কখনই কাউকে নিয়ে কুটিল কিছু চিন্তা করি না। আমাকে নিয়ে যারা এসব চিন্তা করে, সেগুলো নিয়েও ভাবি না। জটিলতামুক্ত জীবনযাপন করি। আমার কোনো দুশ্চিন্তা নেই। পরিবারের সঙ্গে সব সময় হাসিখুশি থাকার চেষ্টা করি।

এখন পর্যন্ত জন্মদিনে সেরা উপহার কী?

গতবারের জন্মদিনে রাত ঠিক ১২টার সময় একটা কেক নিয়ে হাজির হলো মেয়েরা (নুযহাত ও নামিরা)। জানাল শুভ জন্মদিন। বাবার জন্মদিন উপলক্ষে নিজ হাতে কেকটা বানিয়েছে তারা। মেয়েদের কা- দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। এই কেকই আমার জীবনে পাওয়া সেরা উপহার। বুঝতে শেখার পর থেকে প্রতিবার কিছু একটা করার চেষ্টা করে মেয়েরা। এর আগেরবার রান্না করেছিল। গতবার কেক বানানো শিখেছে। আমার জন্য তারা এতটা পরিশ্রম করেছে, ভাবতেই ভালো লাগছে। চাইলেই তারা কেক কিনতে পারত।

এবারও নিশ্চয় সারপ্রাইজ আছে?

এখন পর্যন্তু কিছুই জানি না। আমি এখন (গতকাল) শুটিং করছি। ছবিটি বর্ষীয়ান পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর ‘সুজন মাঝি’। রাত ১২টার আগেই বাসায় ফিরব। এবার কী সারপ্রাইজ আছে সেটি তখনই জানা যাবে। পরিবারের সঙ্গে জন্মদিন পালন করতে ভালো লাগে, এটাই বেশি উপভোগ করি।

দুই বছর পর কলকাতায় গিয়েছিলেন। সেখানে কাজ শুরু করবেন কবে?

একটু সময় লাগবে। দুই বছরের একটা গ্যাপ। তাই ভালো কোনো গল্প বা চরিত্র না পেলে আপাতত কাজ করব না। আর ভালো গল্প বা চরিত্র পেতে একটু সময় লাগে। ভাবছি আগে দেশের কাজগুলো শেষ করব। অনেক ছবির কাজ কিছু কিছু বাকি। সেগুলো শেষ করে কলকাতার পরিচালক, প্রযোজকদের কাছ থেকে প্রস্তাব এলে কাজের চিন্তা করব।

হাতে এখন কী কী ছবির কাজ আছে?

বর্তমানে আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’, হৃদি হকের ‘১৯৭১ : সেই সব দিনগুলি’, নঈম ইমতিয়াজের ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ এবং নুরে আলমের ‘রাসেলের জন্য অপেক্ষা’ সিনেমাগুলো নিয়েই ব্যস্ত আছি।

অভিনয় জীবনে কোন অতৃপ্তি আছে?

দুই-একটি ছাড়া কোনো ছবিতেই কাজ করে শতভাগ তৃপ্তি পাইনি। এখন এসে মনে হয়, আমার অভিনয় সত্তাকে শতভাগ কাজে লাগানো হয়নি। সেই জায়গা থেকে কিছু অতৃপ্তি অবশ্যই রয়ে যায়। ‘গঙ্গাযাত্রা’র মতো যদি আরেকটি ছবিতে অভিনয়ের সুযোগ পাই, তা হলে আরও অনেক বেশি জাস্টিফাই করতে পারব। তখন নিজেকে আরও ভাঙব। সেরকম একটি চরিত্রের অপেক্ষায় আছি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না