,

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আজ রোববার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। এরপর দুপুরে শ্রমিকদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

পোশাকশ্রমিকরা পুলিশের ধাওয়া খেয়ে কাজীপাড়ার দিকে চলে যান। এসময় দুই নারী পোশাককর্মী আহত হন। দুপুর দেড়টার পর স্বাভাবিক অবস্থায় ফেরে মিরপুর-১০ নম্বর।

এর আগে সকাল ৮টার দিকে মিরপুর ১০ নম্বরের গোল চত্বর এবং ১৩ ও ১৪ নম্বরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন কয়েকশ পোশাক শ্রমিক। মিরপুরের আশপাশের পোশাক শ্রমিকরা এতে যোগ দেন।

বিক্ষোভ চলাকালে শ্রমিকরা নির্বাচন কমিশনার মো. আলমগীরের গাড়ি আটকে রাখেন। প্রায় আড়াই ঘণ্টা পর পুলিশের সহায়তায় তিনি আটক অবস্থা থেকে ছাড়া পান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. মাহবুব বলেন, ‘সকাল থেকেই আমরা আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সরানোর চেষ্টা করেছি। কিন্তু তারা দুপুরের দিকে বিভিন্ন স্থাপনা ও গাড়িতে ভাঙচুরের করলে তাদের থামানোর চেষ্টা করি। শেষে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল নিক্ষেপ করা হয়।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য