সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ব্রহ্মপুত্র নদ থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

news-image

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ গতকাল শনিবার রাতে ব্রহ্মপুত্র নদ থেকে রুবেল মিয়া (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল সে। রুবেল মিয়া দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও ভাঙ্গার গ্রামের দেলোয়ার মিয়ার ছেলে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, স্কুলছাত্র রুবেল মিয়ার লাশ মেরুরচর ইউনিয়নের মাইছানিরচর গ্রামে ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় ছিল। লাশ দেখে স্থানীয় জনসাধারণ বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ অজ্ঞাত হিসেবে ভাসমান লাশটি উদ্ধার করে। ঘটনা জানাজানি হলে লাশের পরিচয় মেলে।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মহব্বত কবীর জানান, রুবেল নিজ বাড়ি থেকে ২ জুন রাতে নিখোঁজ হয়। রুবেলের পরিবার নিখোঁজের বিষয়টি দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশকে অবহিত করেন। পরে বিষয়টি নিয়ে মাঠে নামে পুলিশ। নিখোঁজের ৪৮ ঘণ্টা পর গত শনিবার রাতে প্রতিবেশী বকশীগঞ্জ উপজেলার মাইছেনির চরের ব্রহ্মপুত্র নদ থেকে রুবেলের লাশ উদ্ধার করা হয়।

দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানান, লাশ গলে গেছে। তাই প্রাথমিকভাবে কিছু বুঝা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা