শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব বাজারে খাদ্যের দাম কমল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব বাজারে খাদ্যের দাম কিছুটা কমেছে। এ নিয়ে টানা দুই মাস বিশ্ববাজারে খাদ্যের দাম কমল। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ভারত রপ্তানি নিষিদ্ধ করার কারণে গমের দাম ফের বেড়েছে বলে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) শুক্রবার জানিয়েছে। খবর এএফপির।

দুগ্ধজাত পণ্য ও উদ্ভিজ্জ তেলের দাম কমে যাওয়ায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার খাদ্য মূল্য সূচক এপ্রিল থেকে মে মাসে ০.৬ শতাংশ কমেছে। তবে, এক বছর আগের তুলনায় খাদ্যের দাম এখনও ৫৬.২ শতাংশ বেশি।

এর আগে খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছিল, ভারতের রপ্তানি নিষিদ্ধের ঘোষণা, বেশ কয়েকটি শীর্ষস্থানীয় রপ্তানিকারক দেশে ফসলের অবস্থা নিয়ে উদ্বেগ এবং সেইসঙ্গে যুদ্ধের কারণে ইউক্রেনে শস্য উৎপাদনের সম্ভাবনা হ্রাসই বিশ্ব বাজারে খাদ্যের দাম বৃদ্ধির কারণ।

মুদ্রাস্ফীতি এবং নিজস্ব খাদ্য নিরাপত্তার প্রয়োজনের কথা উল্লেখ করে ভারত গত মাসে সরকারি অনুমোদন ছাড়াই নতুন গম রপ্তানি নিষিদ্ধ করে। ভারতে স্মরণকালের সবচেয়ে উষ্ণতম মার্চের পর ফসল উৎপাদন ব্যাহতের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ি করেছিল দেশটি।

এদিকে ইন্দোনেশিয়া পাম তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বিশ্বের কোনো কোনো জায়গায় উদ্ভিজ্জ তেলের দাম ৩.৫ শতাংশ কমেছে বলে খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা