পরের ম্যাচে সেরা গোলরক্ষককে পাচ্ছে না আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক : ফাইনালিসিমা জয়ের রাতে এক দুঃসংবাদও পেয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। লন্ডনের ওয়েম্বলিতে হওয়া ম্যাচটিতে হাঁটুতে চোট পেয়েছেন দলের এক নম্বর গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। যে কারণে আর্জেন্টিনার পরের ম্যাচে খেলতে পারবেন না দলটির সেরা গোলরক্ষক।

আগামী রোববার (৫ জুন) স্পেনের পাম্পলোনায় বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় এস্তোনিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। হাঁটুর চোটের কারণে দল ছেড়ে নিজ ক্লাব অ্যাস্টন ভিলায় চলে যাবেন এমিলিয়ানো। সেখানেই ফেরার প্রস্তুতি নেবেন তিনি।

এ খবর জানিয়ে দেওয়া এমিলিয়ানোর বিবৃতিতে বলা হয়েছে, চোট খুব একটা গুরুতর নয়। তাই মাঠে ফিরতে সময় লাগবে না আর্জেন্টিনার সেরা গোলরক্ষকের। এটি মূলত এমিলিয়ানোর কৈশোর বয়সের চোট। যা তিনি ১৭ বছর বয়স থেকে বয়ে বেড়াচ্ছেন।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে এমিলিয়ানো বলেছেন, ‘ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে, আমি ভালো আছি। মানুষকে বলতে শুনছি আমি হয়তো বিশ্বকাপ খেলতে পারবো না, কয়েক মাস বাইরে থাকতে হবে। আসলে তা নয়, আমি ভালো আছি এবং মাত্র একটি ম্যাচ হয়তো মিস করবো।’

তিনি আরও যোগ করেন, ‘আমার কোনো কিছু (সার্জারি) দরকার পড়বে না। এটি আমার পিতৃসূত্রে পাওয়া চোট। যা আমার ১৭ বছর বয়স থেকে শুরু হয়েছে। যা গত দুই-তিন বছরে খানিক বেড়ে গেছে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কাজ করে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাবো।’

এমিলিয়ানো না থাকায় এস্তোনিয়ার বিপক্ষে নতুন গোলরক্ষক নামাতে হবে আর্জেন্টিনাকে। স্কোয়াডে গোলরক্ষক হিসেবে রয়েছেন ফ্রাংকো আরমানি, হুয়ান মুসসো ও জেরনিমো রুল্লি। এ দৌড়ে এগিয়ে রয়েছেন আরমানি। তাকেই হয়তো দেখা যাবে গোলবারের নিচে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান