,

দেশের ৪.৫ থেকে ৫ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ইউরোপের মতো : বাণিজ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ইউরোপের মতো বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘দ্বিতীয় চা দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘১৭ কোটি মানুষের মধ্যে তিন কোটি মানুষ দরিদ্রসীমার নিচে। আমি কখনই বলিনি ১৭ কোটি মানুষের পয়সা বেশি হয়েছে। বাস্তবতা হলো- দেশের ২০ ভাগ মানুষের নিম্ন আয়, সেটাকে মাথায় রাখতে হবে। ১৭ কোটি থেকে তিন কোটি বাদ দিলে যে ১৪ কোটি থাকে, তাদের মধ্যে প্রায় সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষের ক্রয়ক্ষমতা প্রায় পশ্চিম বিশ্ব, ইউরোপের মতো।’

টিপু মুনশি বলেন, ‘দরিদ্র শ্রেণির তিন কোটি মানুষকে অ্যাডজাস্ট করা দরকার, সেটার চেষ্টাই করে যাচ্ছি। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, সেটা আপনারাও জানেন।’

চালের বাজার নিয়ন্ত্রণে খাদ্য মন্ত্রণালয় আইনি পদক্ষেপ নিচ্ছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ক্রেতারা চিকন চাল কিনছেন বলেই বাজারে চালের দাম বাড়ছে।’

টিপু মুনশি বলেন, আগামী ১৫ জুন থেকে দেশের এক কোটির পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে ছয়টি পণ্য বিক্রি করা হবে।

আপাতত ভোজ্যতেলের দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, গত এক মাসের ভোজ্যতেলের মূল্য পরিস্থিতি পর্যালোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড