শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি চূড়ান্ত

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ দল- খবরটা পুরনো। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দলও ঘোষণা করেছে। তবে সূচি চূড়ান্ত ছিল না। সম্ভাব্য সূচি নিয়েই এতদিন ছিল আলোচনা। বুধবার এসে গেলো চূড়ান্ত ঘোষণা। শুধু বাংলাদেশ সিরিজ নয়, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষেও চূড়ান্ত সূচি জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।

ক্যারিবিয়ান অঞ্চল সফরে বাংলাদেশ দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। ১৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত হবে দুই দলের লড়াই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এই মিশন ‍শুরু হবে টেস্ট দিয়ে। ১৬ থেকে ২০ জুন অ্যান্টিগায় হবে প্রথম টেস্ট। এরপর ২৪ জুন সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট।

লাল বলের লড়াই শেষে মাঠে গড়াবে সীমিত ওভারের ক্রিকেট। প্রথমে টি-টোয়েন্টি সিরিজ। ২ জুন ডমিনিকায় কুড়ি ওভারের প্রথম ম্যাচ। পরের দিনই, ৩ জুলাই একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টি। আর তৃতীয় টি-টোয়েন্টি হবে গায়ানায়, ৭ জুলাই।

সফরের শেষ অংশে ওয়ানডে সিরিজ। ৫০ ওভারের তিনটি ম্যাচই গায়ানায়। ম্যাচগুলো হবে যথাক্রমে- ১০, ১৩ ও ১৬ জুলাই।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি:

১৬-২০ জুন: প্রথম টেস্ট, অ্যান্টিগা

২৪-২৮ জুন: দ্বিতীয় টেস্ট, সেন্ট লুসিয়া

২ জুলাই: প্রথম টি-টোয়েন্টি, ডমিনিকা

৩ জুলাই: দ্বিতীয় টি-টোয়েন্টি, ডমিনিকা

৭ জুলাই: তৃতীয় টি-টোয়েন্টি, গায়ানা

১০ জুলাই: প্রথম ওয়ানডে, গায়ানা

১৩ জুলাই: দ্বিতীয় ওয়ানডে, গায়ানা

১৬ জুলাই: তৃতীয় ওয়ানডে, গায়ানা

এ জাতীয় আরও খবর

শুভেন্দু: অনুপ্রবেশকারীদের আদালতের আগে সীমান্তে ফেরত পাঠানো হবে

রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ছাত্রদলের

বাংলাদেশি পাসপোর্টে আবার ‘ইসরায়েল ব্যতীত’ যুক্ত হচ্ছে

গণস্বাস্থ্য ১০০ টাকায় অ্যাম্বুলেন্স চালু করলো

গাজীপুরে তিন কারখানায় শ্রমিক বিক্ষোভ, পুলিশ ছত্রভঙ্গ করেছে

খালেদাকে দেওয়া ‘কালো মানিক’ এবার বিক্রয়ের পথে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রদল নেতা বহিষ্কার

ঈদে ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা সচল রাখার নির্দেশ

ঈদুল আজহায় মেট্রোরেলের বিশেষ সময়সূচি

৬ জেলায় রাতের ঝড়ের সতর্কতা

ঈদের আগে ২০ দিনে রেমিট্যান্স ৩২ হাজার কোটি টাকা

রামিসাসহ সকল হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল