মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় দুই জনের মরদেহ উদ্ধার

news-image

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় স্কুলছাত্রসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তিরা হলেন রানা আহমেদ (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র ও নাসির উদ্দিন (১৬) নামে এক কিশোর।

বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) খোকন কুমার সাহা বলেন, স্কুলছাত্র রানা আহমেদ উপজেলার রংছাতি ইউনিয়নের রাজাবাড়ি এলাকার বাসিন্দা গ্রাম পুলিশ জালাল উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে অধ্যয়নরত ছিলো।

অন্যদিকে নাসির উদ্দিন একই উপজেলার খারনৈ ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে।

তিনি আরও বলেন, সোমবার রাতে পুকুরে ডুবে মারা যায় কিশোর নাসির উদ্দিন। আর মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয় স্কুলছাত্র রানা আহমেদ। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা