মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ ছেলেসহ সাবেক ওসির বিরুদ্ধে দুদকের মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ : ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার ও তার তিন ছেলে এনামুল হক, নাজমুল হক ও মঞ্জুরুল হক মামুনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার দুপুরে ময়মনসিংহের বিশেষ আদালতে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক রাম প্রসাদ মণ্ডল।

রাম প্রসাদ মণ্ডল বলেন, অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সাবেক ওসি গোলাম সরোয়ার ও তার তিন ছেলের বিরুদ্ধে তদন্ত কাজ চলে আসছিল। তদন্তে জ্ঞাত আয়বহির্ভূত ৩ কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মেলায় তাদের বিরুদ্ধে ময়মনসিংহ বিশেষ আদালতে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে আদালত এখনো কোনো মতামত কিংবা নির্দেশনা দেননি বলেও জানান দুদকের এ কর্মকর্তা।

এ বিষয়ে সাবেক ওসি গোলাম সরোয়ার বলেন, দুর্নীতি করে তিনি কোনো সম্পদ অর্জন করেননি। বিষয়টি আদালতের মাধ্যমেই নিষ্পত্তি হবে।

 

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা