ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সিলগালা 

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরে ছয়টি অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সোমবার (৩০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাখাওয়াত হোসেন। অভিযানে বন্ধ করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, কাউতলী জেনারেল হাসপাতাল, দি মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার, সানল্যাব ডায়াগনস্টিক সেন্টার, সোনারবাংলা ডায়াগনস্টিক সেন্টার, তাবা ডায়াগনস্টিক সেন্টার ও হযরত শাহ পরান হাসপাতাল।
অভিযানে আরও উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার ডা. শাখাওয়াত তানভীর ও ডা. আশরাফুর রহমান হিমেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।বন্ধ করা ছাড়াও আরও বেশ কিছু বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সাত দিনের সময় দিয়ে সতর্ক করা হয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান