মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসচাপায় প্রাণ গেল বিসিএস পরীক্ষার্থীর

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : সড়কে বাসচাপায় প্রাণ গেল বিসিএস পরীক্ষার্থী পিংকী রাণী বর্মনের (২৫)। শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিংকী গাজীপুর সদরের মির্জাপুর ইউনিয়নের তালতলী গ্রামের নারায়ণ চন্দ্র বর্মণের মেয়ে।

ময়মনসিংহ কোতুয়ালি মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ এই খবর নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে ড্রাম্প ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। ছাত্রী নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিহতের বড় ভাই নিতাই চন্দ্রের উদ্ধৃতি দিয়ে ওসি আরও জানান, ভালুকায় নানার আড়ি থেকে বাইক যোগে বাবার সঙ্গে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য পিংকি ময়মনসিংহ আসছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই পৌঁছলে পেছন থেকে একটি ড্রাম্প ট্রাক তাদের মোটরসাইকেলকে ওভারটেক করে সামনে গিয়ে হার্ড ব্রেক কষে। এতে চালকের আসনে থাকা বাবা নিয়ন্ত্রণে হারিয়ে ফেললে পিংকী মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে আঘাত পান। এ সময় পেছন থেকে ময়মনসিংহগামী অপর আরেকটি বাস তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা