মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে আপত্তিকর ছবি দেয়ায় ছাত্রীর ‌আত্মহত্যা

news-image

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় নিজ বসতঘর থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত মেয়েটির নাম সোনিয়া আক্তার (১৮)। সে নেত্রকোনার বারহাট্টা উপজেলার পাগলী গ্রামের খোকন মিয়ার মেয়ে।

পাশের গ্রামের এক তরুণ ফেসবুকে ওই ছাত্রীর আপত্তিকর ছবি ছেড়ে দেয়ায় লোকলজ্জার ভয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শুক্রবার দুপুরে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিকালে ওই তরুণের বিরুদ্ধে বারহাট্টা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর বাবা। সোনিয়া ওই গ্রামের এবং মোহনগঞ্জ মহিলা কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্রী ছিলেন। অভিযুক্ত তরুণ পার্শ্ববর্তী বাসাউড়া গ্রামের কান্দারবাড়ির হারিছ মিয়ার ছেলে গার্মেন্টকর্মী শাকিল (২২)।

পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরে গার্মেন্টকর্মী শাকিল সোনিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে বন্ধুদের নিয়ে কৌশলে জোরপূর্বক ওই ছাত্রীর আপত্তিকর ছবি তোলে শাকিল। সম্পর্কে জড়াতে না চাইলে প্রতিশোধ নিতে ফেসবুকে সোনিয়ার সেই ছবি ছড়িয়ে দেন শাকিল। বিষয়টি এলাকায় জানাজানি হলে বিব্রতকর অবস্থায় পড়ে যায় পরিবারটি। সর্বশেষ বিভিন্ন কথাবার্তা লিখে সোনিয়াকে হুমকি দেন শাকিল। ফলে লোকলজ্জা এড়াতে আত্মহননের পথ বেছে নেন সোনিয়া।

বারহাট্টা থানার ওসি মুহাম্মদ লুৎফুল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শাকিলের বিরুদ্ধে ওই ছাত্রীর বাবা লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা