ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক থেকে কাভার্ডভ্যান ভর্তি আতশবাজি উদ্ধার, আটক ৩

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় কাভার্ডভ্যান ভর্তি আতশবাজিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।  বুধবার কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার সুলতানপুর চৌমুহনী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-  সাগর মিয়া (৩২), আহাদ (২২) ও আরিফুল (১৮)।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সবুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর চৌমুহনী এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় বিভিন্ন খাদ্যপণ্যের স্টিকার লাগানো একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে আনুমানিক ২০ লাখ টাকার বিভিন্ন ধরনের আতশ ও পটকাসহ তিনজনকে আটক করা হয়। তারা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে আতশবাজি সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান