,

গর্ভের সন্তান নষ্ট না করায় স্ত্রীকে ‘হত্যা করলেন’ স্বামী

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় গর্ভের সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে স্বামী। আজ মঙ্গলবার ভোররাতে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পাশ্বেমারী গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী শফিকুল গাজীকে (৪৫) আটক করেছে গ্রামবাসী।

নিহত আশরাফুন্নেছা বেগম (৩০)পাশ্বেমারী গ্রামের বাসিন্দা।

গাবুরা ইউনিয়ন পরিষদের সদস্য মশিউর রহমান জানান, শফিকুল গাজীর দুই স্ত্রী। দ্বিতীয় স্ত্রীর পরামর্শে সে প্রথম স্ত্রীকে চার মাসের গর্ভের সন্তান নষ্ট করতে চাপ দেয়। এতে রাজি না হওয়ায় গত সোমবার তাকে বেদম মারপিট করে শফিকুল।

তিনি আরও বলেন, আজ ভোরের দিকে আশরাফুন্নেছাকে গলা চেপে হত্যা চেষ্টা করে শফিকুল। পরে বালিশচাপা দিয়ে তাকে হত্যা করে সে। এলাকাবাসী শফিকুল গাজীকে আটক করেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শফিকুলকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সে তার স্ত্রীর হত্যার দায় স্বীকার করেছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না