,

যমুনায় পানি বৃদ্ধি, বাঁধে ধস

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় নির্মিত রিং বাঁধের ৯৫ মিটার অংশ ধসে গেছে। যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় তীর রক্ষা বাঁধ ভাঙনের পর এবার রিং বাঁধও ধসে পড়ল।

আজ মঙ্গলবার পুখুরিয়া এলাকায় রিং বাঁধের দুই স্থানে প্রায় ৯৫ মিটার অংশ নদীগর্ভে ধসে গেছে। এর আগে সোমবার বিকেল থেকে যমুনা নদীর পানি বিপদসীমার ১৬ দশমিক ৭০ সেন্টিমিটার উপরে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় ধুনট উপজেলার পুখুরিয়া থেকে কাজিপুর উপজেলার ঢেকুরিয়া পর্যন্ত প্রায় এক হাজার মিটার রিং বাঁধটি নির্মাণ করা হয়। কিন্ত ২০২১ সালে বর্ষা মৌসুমে রিং বাঁধের পুখুরিয়া অংশে ফাটল ধরে। ওই সময় বাঁধ রক্ষায় বিভিন্ন ব্যবস্থা নিলেও পরবর্তীতে পানির প্রবল স্রোতে পাইলিং করা অংশে ফের ধস দেখা দিয়েছে।

এদিকে যমুনা নদীর অব্যাহত ভাঙনে ১৯ মে পুকুরিয়া-ভুতবাড়ি এলাকায় তীর রক্ষা বাঁধের প্রায় ১০০ মিটার এবং সোমবার সকাল ৫টার দিকে একই এলাকায় আরো ৮০ মিটার অংশ বিলীন হয়েছে। নদী ভাঙনের হুমকিতে পড়েছে আবাদি জমি, জনবসতি ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ঘরবাড়ি হারানোর ভয়ে আছেন নদী তীরবর্তী মানুষ।

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী নিবারন চক্রবর্তী জানান, যমুনা নদীর পানি বেড়ে গিয়ে তীর রক্ষা বাঁধ এবং রিং বাঁধের কয়েক স্থানে ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ স্থান সমূহ পরিদর্শন করা হয়েছে। জরুরিভাবে মেরামত কাজ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না