,

ঝড়ে প্রাণ গেল ৩ শতাধিক পাখির

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার ধুনট উপজেলায় পাখিদের অভয়ারণ্য সরকার বাড়িতে কয়েক দিনের ঝড়ে তিন শতাধিক দেশীয় ও অতিথি পাখি মারা গেছে। গাছ থেকে পড়েছে পাখির বাসা। নষ্ট হয়েছে অসংখ্য ডিম। এ ঘটনা প্রকৃতি প্রেমীদের আহত করেছে।

যমুনাপাড়ের একটি গ্রাম মাধবডাঙ্গা। এই গ্রামে রয়েছে ভুটান সরকারের বাড়ি। শীতপ্রধান দেশের পাখি এ দেশে আসে শীতের শুরুতে। পুরো শীত কাটিয়ে আবার চলে যায় নিজ নিজ দেশে। কিন্তু ব্যতিক্রম হলো ভুটান সরকারের বাড়ির পাখিগুলো। তারা শীতে নয়, গ্রীষ্মে আসে। কয়েকমাস থাকে। বাসা তৈরি করে, বাচ্চা ফোটায়। শীত আসার আগে আবার চলে যায়। এভাবে চলছে বছরের পর বছর। তাদের কলকাকলিতে ভোরে গ্রামবাসী ঘুম থেকে জাগে, আবার সন্ধ্যায় ফিরে আসার পর পুরো এলাকা হয়ে ওঠে মুখরিত। কয়েকটি মাস যেন গ্রামের লোকজনের জীবনযাপনেরই অংশ হয়ে যায় তারা। গড়ে ওঠে সখ্যতা।

আজ সোমবার দুপুরের দিকে সরেজমিন পাখিবাড়ির মালিক ভুটান সরকারের সঙ্গে কথা হয়। তিনি জানান, অন্তত ১২ বিঘা জমির ওপর তার বাড়ির চারিপাশে বাঁশঝাড়, নিম, বেল, তেঁতুলসহ নানা জাতের গাছে ওই পাখির বাসা। এখানে শামকখোল, বক, হাঁসপাখি, পানকৌড়ি, শালিক, টিয়া, দোয়েল, ময়না, মাছরাঙা, ঘুঘু, শ্যামা, কোকিল, টুনটুনি, চড়ুইসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পাখির রাজত্ব।

প্রতিদিন হাজার হাজার পাখির প্রজনন ঘটে। ডিম থেকে ফোটে বাচ্চা। এখন প্রায় সব বাসাতেই পাখিদের ডিম ও ছানা। কয়েক দিন ধরে দফায় দফায় ঝড়ে গাছগুলো উপড়ে পড়ে। এতে ভেঙে গেছে পাখির বাসা। ডিম ও বাচ্চার ক্ষতি হয়েছে। মারা গেছে ৩ শতাধিক পাখি। আহত হয়েছে অসংখ্য।

এলাকার পাখিপ্রেমী রেজাউল হক মিন্টু বলেন, ‘ঝড়ে অসংখ্য পাখির মৃত্যু মানুষের জন্য বিপর্যয়ের পূর্বাভাস বলে মনে করছি। স্থানীয়ভাবে একই ধরনের গাছ লাগানো হচ্ছে, যেগুলো হয়তো বিদেশি গাছ, যেগুলো আমাদের দেশের পাখির জন্য প্রয়োজনীয় নিরাপত্তা দিতে পারছে না। মানুষের ক্ষেত্রেও এ ধরনের ঘটনা ঘটতে পারত। তাই দুর্যোগ এড়াতে সবাইকে আরও সচেতন হওয়া প্রয়োজন।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না