,

সিরাজগঞ্জে হত্যা মামলায় তিনজনের যাবজ্জবীন

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুরে ইয়াকুব মোল্লা (২০) নামের এক তরুণকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের প্রত্যেকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক বেগম সালমা খাতুন এ দণ্ডাদেশ দেন।

অপর একটি ধারায় ওই তিন আসামিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনী কান্দিপাড়া গ্রামের আব্দুর রহিম খলিফা (৫০), একই গ্রামের আব্দুর রহমান (৪৮) ও খুশি আলম ওরফে সাইফুল ইসলাম (৪২)। রায় ঘোষণার সময় দুই আসামি উপস্থিত থাকলেও আব্দুর রহমান পলাতক রয়েছেন।

ওই আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) ওয়াজ করনী লকেট এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, আসামির মেয়েদের বিরক্ত করতেন এনায়েতপুরের রুপনাই গাছপাড়া গ্রামের ভুক্তভোগী ইয়াকুব। সেই ঘটনায় আসামিরা ২০২০ সালের ৫ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে ইয়াকুবকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ছাড়া মরদেহ গুম করার জন্য এনায়েতপুর থানার খুকনী ইসলামপুর একটি সরিষা ক্ষেতের মধ্যে ফেলে রাখে।

এ ঘটনায় ভুক্তভোগী ইয়াকুবের বাবা ইয়াসিন মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তের একপর্যায়ে গ্রেপ্তার হন আব্দুর রহমান। এ হত্যাকাণ্ডের সঙ্গে তিনিসহ অপর দুই আসামি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। প্রসিকিউশন ১৬ জন স্বাক্ষীর উপস্থান করেন। মামলার শুনানি শেষে বিচারক দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না