,

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে বন বিভাগ ও স্থানীয়দের ২৫ জনের একটি দল কাওছার গাইন নামে ওই ব্যক্তির লাশ উদ্ধারে রওনা দিয়েছে।

উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা ডা. শরিফ উদ্দিন বলেন, বন বিভাগ ও স্থানীয় বেশ কিছু সাহসী মানুষ নিয়ে আমরা প্রায় ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছে গেছি। সাবধানতার সঙ্গে সবাই একত্রিত থেকে তার লাশ উদ্ধারের চেষ্টা চলছে। কিন্তু এখনো লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

জানা গেছে, বাঘের আক্রমণে কাওছারের মৃত্যুর পর তার সহযোগীরা লাশ উদ্ধার করতে ব্যর্থ হয়ে লোকালয়ে খবর পাঠান।

গত ২২ মার্চ বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু আহরণের অনুমতি নিয়ে সুন্দরবনে ঢোকে দুটি নৌকায় ১৩ জনের একটি দল। নিহত কাওছার একটি নৌকার মাঝি ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না