,

‘প্রেমের’ কারণে একসঙ্গে দুই বান্ধবীর বিষপানে আত্মহত্যা

news-image

চাটমোহর (পাবনা) সংবাদদাতা : পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে ‘প্রেমের’ কারণে যুথী আক্তার (১৫) ও শাবানা খাতুন (১৫) নামের দুই ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। তারা দুজন ঘনিষ্ঠ বান্ধবী ছিল বলে জানিয়েছে স্থানীয়রা। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

মৃত যুথী আক্তার হান্ডিয়ালের জয়ঘর গ্রামের জিল্লুর হোসেনের মেয়ে এবং হান্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। আর পাকপাড়া সিনিয়র আলিম মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী শাবানা খাতুন পাকপাড়া গ্রামের সাকাওয়াত হোসেন সাকুর মেয়ে।

জানা গেছে, গতকাল বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত পাকপাড়া সিনিয়র মাদ্রাসার বিএসসি শিক্ষক সাইফুল ইসলামের কাছে প্রাইভেট পড়ে যুথী ও শাবানা। পড়া শেষে স্থানীয় একটি দোকান থেকে ট্যাবলেট (কীটনাশক) কেনে তারা। পরে একসঙ্গে হান্ডিয়াল বাজারে ওই ট্যাবলেট খায়। এরপর বাড়ি ফিরে অস্বাভাবিক আচরণ করলে পরিবারের লোকজন বিষয়টি টের পায়। পরে তাদের চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে নিলে কিছুক্ষণের মধ্যে যুথী মারা যায়।

আর শাবানার অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

যুথী ও শাবানা প্রেমের কারণে পরামর্শ করেই এই আত্মহননের পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় বেশ জল্পনার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে চাটমোহর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে ঠিক কী কারণে ওই দুই ছাত্রী আত্মহত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না