ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে তাজুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্ত্রী সামসিয়া আক্তার তোহাকে (৪৫) আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ মে) মধ্য রাতে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাজুল ইসলাম ওই এলাকার এমরান মোল্লার ছেলে।
পুলিশ ও স্হানীয়রা জানান, তাজুল দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন। স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। শুক্রবার রাতে তাজুলের সঙ্গে স্ত্রী তোহার বাকবিতণ্ডা হয়। এ সময় তাজুলকে ধাক্কা দিয়ে টেবিলের ওপর ফেলে দেন তোহা। এতে মাথায় আঘাত পান তাজুল। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: এমরানুল ইসলাম বলেন,
স্বামী হত্যার দায়ে স্ত্রী তোহাকে আটক করা হয়েছে। থানায় হত্যা মামলা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে আছে।










