শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের পরদিন পুকুর পাড়ে মিলল কিশোরের লাশ

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নিখোঁজের পরের দিন এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার আইলচারা ইউনিয়নের নাজিরপুর এলাকায় একটি পুকুর পাড়ে তার লাশ পাওয়া যায়।

নিহতের জীবন (১৫) দোহকুলা এলাকার শুকুর আলীর ছেলে। গত বছর দোহকুলা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করে সে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবন বুধবার দুপুর থেকে নিখোঁজ ছিল। আজ স্থানীয়দের কাছে খবর পেয়ে পার্শ্ববতী নাজিরপুর এলাকার ওই পুকুর পাড়ে গিয়ে তার লাশ শনাক্ত করে পরিবার। স্বজনদের দাবি, তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে নেশাদ্রব্যের আলামত পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখছেন তারা।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের