,

গ্যাস ট্যাবলেট খেয়ে প্রবাসীর স্ত্রীর ‘আত্মহত্যা’

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ায় বাবার বাড়ির থেকে মৌসুমী আখতার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের বুজরুকবাড়িয়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

মৌসুমী (২৫) বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ইব্রাহীম হোসেনের স্ত্রী। তার স্বামী ওমানে কাজ করেন। মৌসুমী পারিবারিক কলহের জেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যাি করতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মৌসুমী তার বাবার বাড়িতেই ছিলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় নিজ কক্ষ থেকে উদ্ধার করে তার ভাই। পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৌসুমী মারা যান।

নারুলী ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, পারিবারিক কোনো কলহের জেরে গ্যাস ট্যাবলেট সেবনে মৌসুমী আত্মহত্যা করতে পারেন। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না