,

ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু

news-image

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে বৈদ্যুতিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ইয়ানুর রহমান নামের পাঁচ বছরের এক শিশুর মুত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৌলানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ইয়ানুর ওই গ্রামের দুলাল হোসেনের যমজ ছেলেদের একজন। সে পৈলানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণির (শিশু শ্রেণি) ছাত্র ছিল। সন্তান হারিয়ে শিশুটির বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০ টার দিকে শিশু ইয়ানুর ঘরে গিয়ে বৈদ্যুতিক ফ্যানের সুইচ (বেড স্লুইস) অন করতে গেলে অসাবধনতায় বিদ্যুতায়িত হয়। বাড়ির সদস্যরা টের পেয়ে শিশুটিকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুনাইগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রজব আলী বাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না