নাসিরনগরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত 

news-image
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :  বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস নাসিরনগরে পালিত হয়েছে।উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আজ  মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে  সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাহার উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে   প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও গুনিয়াউক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ  জিতু মিয়া,সহ- সভাপতি খাজাউর রহমান মোল্লা,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সৈয়দ লিয়াকত আব্বাস টিপু ও প্রচার সম্পাদক লতিফ হোসেন প্রমূখ।
 সভায় জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা ছাত্রলীগের উদ‍্যোগে  অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে  পুরস্কার বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান