,

আট ধরনের ওষুধের নিবন্ধন বাতিল

news-image

নিজস্ব প্রতিবেদক : মানুষ ও পশুচিকিৎসায় ব্যবহৃত আট ধরনের ওষুধের নিবন্ধন বাতিল করেছে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর। এসব ওষুধ উৎপাদনে অনুমতি পাওয়া প্রতিষ্ঠানকে ওষুধের নিবন্ধন বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. ইউসুফের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ড্রাগ কন্ট্রোল কমিটির ২৫৩তম সভায় এই ওষুধগুলোর নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ অবস্থায় এসব ওষুধ যেসব প্রতিষ্ঠানের অনুকূলে নিবন্ধন প্রদান করা হয়েছিল সেসব প্রতিষ্ঠানের উল্লিখিত পদগুলোর নিবন্ধন বাতিল করার জন্য এবার নির্দেশ প্রদান করা হলো।

মানুষের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের পদগুলোর মধ্যে রয়েছে র‌্যাবেপ্রাজল সোডিয়াম ইন্টেরিক কোটেড পেলেটস ৮.৫॥% ডব্লিউ/ডব্লিউ পিএইচ গ্রেড ২৩৫. ২৯৪ মিলিগ্রাম, ব্রমেলেইন ৫০ এমজি + টি ১ মিলি গ্রাম ট্যাবলেট ব্রমেলেইন ইউএসপি ৫০ মিলি গ্রাম + ট্রিপসিন বিপি ১ মিলিগ্রাম, অ্যাস্টাক্সান্থিন আইএনএন ২ মিলিগ্রাম, অ্যাস্টাক্সান্থিন আইএনএন ৪ মিলিগ্রাম।

এ ছাড়া পশুচিকিৎসায় ব্যবহৃত ওষুধের পদগুলোর মধ্যে রয়েছে সেফট্রিয়াক্সন (সোডিয়াম) (ভেট) ইনজেকশন ও সেফট্রিয়াক্সন ০.২৫ জি ইউএসপি/ভায়াল, লেভোফ্লক্সাসিন হেমিহাইড্রেট ১০.২৫ গ্রাম ইকুইভ্যালেন্ট টু লেভোফ্লক্সাসিন ১০ গ্রাম/১০০ সলিউশন (১০%) ওরাল সলিউশন, মহাবিপন্ন শকুন রক্ষার্থে ক্ষতিকর সব ডোজেস ফরমের ভেটেরিনারি ওষুধ কিটোয়োফেন, প্রাণী চিকিৎসায় কলিস্টিন জাতীয় ওষুধের সব ডোসেজ ফরম।

এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি ও সংশ্লিষ্ট নথি শাখাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য