,

তিন দিনের ছুটির পর রাজধানীতে যানজট

news-image

নিউজ ডেস্ক : গত শুক্র ও শনিবার ছিল সরকারি ছুটি এবং রোববার বুদ্ধপূর্ণিমা, সব মিলিয়ে তিন দিনের ছুটির পর অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে আজ। গাড়ির চাপ বেশি থাকায় রাজধানীতে যানজট তৈরি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

সাবিনা ইয়াসমিন থাকেন ঢাকার মুহাম্মদপুরের আদাবরে। তার দুই মেয়ে পড়ে রাজধানীর ধানমন্ডির একটি স্কুলে।

সাবিনা ইয়াসমিন বলেন, আজ সোমবার সকাল ৭টায় ছোট মেয়েকে গাড়িতে করে স্কুলে পৌঁছে দিতে লেগেছিল ২০ মিনিট। আর বেলা পৌনে ১১টায় বড় মেয়েকে ১ ঘণ্টায়ও স্কুলে পৌঁছে দিতে পারেননি।

তিনি বলেন, কী হয়েছে, কে জানে, বড় কোনো অনুষ্ঠান আছে কি না, তা জানি না। এত জ্যাম।

তুহিন তৈহিদ রাজধানীর কলাবাগান থেকে বাসে মহাখালির অফিসে গেছেন দেড় ঘণ্টায়। মহাখালী যেতে প্রথমে বড় যানজটে পড়েন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তীব্র জট। সেখান থেকে বের হয়ে আসার পর আবার মহাখালীতে এসে যানজটের মধ্যে পড়েন।

এ প্রসঙ্গে মহাখালী ট্রাফিক অঞ্চলের সহকারী কমিশনার আশফাক উদ্দিন বলেন,গত শুক্র ও শনিবার ছিল সরকারি ছুটি। এরপর গতকাল রোববার বুদ্ধপূর্ণিমা। সব মিলিয়ে তিন দিনের ছুটির পর অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান আজ খুলেছে। গাড়ির চাপ বেশি থাকায় রাজধানীর কিছু এলাকায় যানজট তৈরি হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি