,

শ্বশুরবাড়ি গিয়ে সাবেক স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

news-image

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সাবেক স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার রিপন মিয়ার বাড়ি উপজেলার বওলা গ্রামে। বওলা বাজারে একটি চায়ের দোকান রয়েছে তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন মিয়া প্রথম স্ত্রী রেখে কিছুদিন আগে বাজারের পাশের হরমুজ আলীর মেয়েকে দ্বিতীয় বিয়ে করেন। মাস দুয়েক পর প্রথম স্ত্রীর চাপে তাকে তালাক দেন। এরপরও রাতে মদ খেয়ে রিপন তালাক দেওয়া সাবেক স্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘরে গিয়ে তাকে ব্ল্যাকমেইল ও যৌন হয়রানি করতেন। এনিয়ে কয়েকবার দেনদরবারও হয়েছে। অবশেষে সাবেক স্ত্রী আশ্রয়ণের ঘর ছেড়ে বাবার বাড়িতে চলে যান। বুধবার গভীর রাতে রিপন ওই বাড়িতে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন এসে রিপনকে আটক করেন। পরে ৯৯৯-এ ফোন দিলে ফুলপুর থানা পুলিশ গিয়ে তাকে থানায় নেয়। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ওই নারী বাদী হয়ে রিপনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন,মামলার পর রিপনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড