সিরাজগঞ্জে ৩৭ হাজার লিটার তেল জব্দ
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সয়াবিন ও পামওয়েল তেল মজুদ করায় প্রতিষ্ঠান দুটির মালিককে ৫০ হাজার টাকা জরিমান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সলঙ্গা বাজারের রাজলক্ষী বাণিজ্য ভাণ্ডার ও দুলাল চন্ড কুন্ডু স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়।
সিরাজগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান রনি অভিযানের নেতৃত্ব দেন। পরে জব্দ করা তেল নায্যমূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়।











