,

জয়পুরহাটের ডিসির অপসারণ দাবি

news-image

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদুকে অবমাননার প্রতিবাদে জেলা প্রশাসকের (ডিসি) অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

আজ বুধবার দুপুর ১২টায় তৃণমূল আওয়ামী লীগের ব্যানারে শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জেলা প্রশাসকের বিরুদ্ধে বিভিন্ন রকম শ্লোগান দিয়ে তার অপসারণ দাবি করা হয়। এই মিছিলের জন্য শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিক্ষোভ মিছিলে নেতারা বলেন, গত সোমবার আধুনিক জেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন ও পাঁচবিবিতে মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধনীতে স্থানীয় সংসদ সদস্যকে অতিথি করা হয়নি। অথচ সেখানে জেলা প্রশাসক অতিথি ছিলেন। এ ক্ষোভেই তৃণমূলের নেতাকর্মীরা রাস্তায় নেমেছেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না