সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ উদ্‌যাপনে বাড়িতে গিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা, ভুগছিলেন বিষন্নতায়!

news-image

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈদের বন্ধে বাড়িতে এসে ফাঁসিতে ঝুলে সাদিয়া তাবাসুম (২৩) নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বিশমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া তাবাসুম ওই গ্রামের মো. মাহবুবুর রশিদের মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, সাদিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। ঈদের কয়েকদিন আগেই সাদিয়া বাড়িতে আসেন। পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন্ও করেন। তবে কিছুদিনের মধ্যেই তাঁর বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার কথা ছিল।

মঙ্গলবার ওই ছাত্রীর বাবা একটি জানাজায় অংশ নিতে যান। এ সময় তাঁর মা বাড়িতে ছিলেন না। এই ফাঁকে সাদিয়া নিজ কক্ষের দরজা বন্ধ করে আঁড়ার সঙ্গে ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দেন।

দীর্ঘক্ষণ সাদিয়ার কোনো খোঁজ না পেয়ে তাঁর চাচাতো ওই কক্ষের সামনে গিয়ে ডেকেও কোনো সাড়া পাননি। একপর্যায়ে একটি ফাঁক দিয়ে ঘরের আঁড়ার সঙ্গে সাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে লোকজন ছুটে এসে দরজা ভেঙ্গে সাদিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক জানান, অনেক আগেই সাদিয়ার মৃত্যু হয়েছে।

গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাইনুল রেজা বলেন, প্রাথমিকভাবে জানা যায় নিহত ওই ছাত্রী বিষন্নতায় ভুগছিলেন। নিহতের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই

আইনমন্ত্রী: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার কোনো কারণ নেই

মোদির মন্তব্য: পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে অভূতপূর্ব সমর্থন দিয়েছে

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল বাংলাদেশের কূটনীতি প্রভাবিত করবে না: শামা ওবায়েদ

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু

মমতা: বিজেপি শতাধিক আসন দখল করেছে

পশ্চিমবঙ্গে ভোট গণনার সময় তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল অনার্স শিক্ষাকে অধিকতর কর্মমুখী ও গবেষণাবান্ধব করার আহ্বান

তারকা প্রার্থীদের কে এগিয়ে, কে পিছিয়ে

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বৈঠক

যুক্তরাষ্ট্রে নিহত দুই শিক্ষার্থীর সুষ্ঠু বিচারের জন্য যোগাযোগ রাখছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী