,

দেবরকে হত্যার অভিযোগে ভাবি গ্রেপ্তার

news-image

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শ্বশুরের জমি দখল করতে চার বছর বয়সী দেবরকে শ্বাসরোধে হত্যার অভিযোগে রীমা আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রশিদপুর সাতানা গ্রামে এ ঘটনা ঘটে। দেবরকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন রীমা আক্তার।

নিহত শিশুর নাম লাবিব আব্দুল্লাহ। সে সাতানা গ্রামের জহুর আলীর শিশু ছেলে। গ্রেপ্তার রীমা লাবিবের ভাই মেজতাউল ইসলামের স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে লাবিবকে তার চাচির কাছ থেকে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ার কথা বলে ডেকে নেন রীমা আক্তার। একটু পর রীমার ঘরে লাবিবকে নিথর পড়ে থাকতে দেখে চিৎকার করেন তার চাচি খাদিজা বেগম। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

লাবিবের বোন জেমি আক্তার বলেন, ‘আমার বাবার ৫-৬ বিঘা জমি আছে। সেগুলো সে (রীমা) এককভাবে ভোগদখলের জন্য পথের কাঁটা দূর করতেই আমার ছোট ভাইকে শ্বাসরোধে হত্যা করেছে। আমরা এ ঘটনার সুষ্টু বিচার চাই। ’

মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম পিন্টু বলেন, ‘সম্পত্তির লোভে যে নারী তাঁর দেবরকে হত্যা করতে পারেন, আমরা তাঁর দ্রুত ফাঁসির দাবি জানাই।’

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি পুলিশের কাছে স্বীকার করায় ইতিমধ্যে অভিযুক্ত রীমা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না