বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩, ইয়াবা উদ্ধার

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক অভিযানে ৫৫০ পিস ইয়াবা  উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার শহরের পুনিয়াউট স্কুলপাড়া এলাকায় অভিযানে মাদক  উদ্ধারসহ আসামী মোঃ খোকন খান (৪২) ও তার স্ত্রী মোছাঃ নাজমা আক্তার (৩৫) গ্রেফতার করে। আসামীরা শহরের পুনিয়াউট স্কুলপাড়া এলাকার বাসিন্দা। পৃথক আরেক অভিযানে সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকা হতে মৃত: আ: আউয়াল মিয়ার ছেলে আসামী মো: হান্নান মিয়া(৩০) গ্রেফতারসহ মাদক উদ্ধার করে। মঙ্গলবার বিকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিওিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে জেলা শহরের পুনিয়াউট স্কুল পাড়া  আসামী মোঃ খোকনের টিনের একতলা বিল্ডিংঘর তল্লাশী করে ইয়াবা উদ্ধার করে। আরেক অভিযানে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা সড়কে উপর  সি.এন.জি চালিত অটোরিক্সার পেছনের যাত্রী সিটে বসা আসামী মো: হান্নান মিয়া এর দেহ তল্লাশী করে মাদক উদ্ধার করে।পৃথক অভিযানে (২৫০+৩০০)=৫৫০ (পাঁচশত) পিস ইয়াবা সহ ৩  জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২(দুই)  মামলা রুজু করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা পারভীন

বিমানবন্দরে মানবপাচার চক্রের সহযোগী ২০ পুলিশ কর্মকর্তা

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু

শিক্ষার্থীদের জীবন থেকে অতিরিক্ত ২ বছর বাঁচাতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

৩৫ হাজার কোটি টাকায় রাজবাড়ীতে হবে পদ্মা ব্যারাজ

বাউফলের নিখোঁজ ৪ স্কুলছাত্রী চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার

ভুল করে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হলো এক মাসের শিশুকে

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

দেশের ১০ জেলায় রাতেই হতে পারে ঝড়

হার্ট অ্যাটাকে মারা গেলেন অভিনেতা-প্রযোজক দিলীপ রাজ

যুক্তরাষ্ট্রের ফুটবলে সর্বোচ্চ আয়কারী মেসি