রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালের পানিতে ভাসছিল বৃদ্ধার লাশ

news-image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরের একটি খাল থেকে খতেজান বেগম (৭২) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মহাদেবপুর উপজেলার বলিহার ব্রিজের নিচে একটি খাল থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

মহাদেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, আজ সকালে বলিহার ব্রিজের নিচে খালের পানিতে ভাসমান একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি নওহাটা পুলিশ ফাঁড়িকে জানালে লাশটি উদ্ধার করা হয়।

আবুল কালাম আজাদ আরও বলেন, প্রথমে লাশের পরিচয় পাওয়া যায়নি। পরে তার আঙুলের ছাপ নিয়ে কম্পিউটারের মাধ্যমে জানা যায়, তার নাম খতেজান বেগম। তার বাড়ি মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের মংলাপাড়া গ্রামে। তিনি গ্রামে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বৃদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর