,

পিস্তলধারী ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল, খুঁজছে পুলিশ

news-image

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে পিস্তল হাতে এক ছাত্রলীগ নেতার ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিটি তিনি নিজেই পোস্ট করেছেন। তবে আবু বক্কার সিদ্দিকী রাতুল নামের ওই ছাত্রলীগ নেতার দায়িত্ব নিচ্ছেন না স্থানীয় নেতারা। যদিও অভিযোগ রয়েছে, নেতাদের ছত্রচ্ছায়ায় বেপরোয়া হয়ে উঠেছেন তিনি।

ফেসবুক প্রোফাইলের তথ্য অনুযায়ী, ছাত্রলীগ নেতা আবু বক্কার সিদ্দিকী রাতুল সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ও সদ্য বিলুপ্ত পাবনা জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক।

খোঁজ নিয়ে জানা যায়, আবু বক্কার সিদ্দিকী পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক ও মানিকহাট ইউনিয়নের গাবগাছী গ্রামের মোস্তফা কামাল বাবুর ছেলে।

ক্ষমতাসীন দলের সুজানগর উপজেলার একাধিক নেতার সঙ্গে এ নিয়ে কথা বললে তাঁরা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে থাকা সুবিধাভোগী আবু বক্কার এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তিনি দীর্ঘদিন ধরে পিস্তল দিয়ে ভয়ভীতি দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। অবিলম্বে এই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানান নেতারা।

এ ব্যাপারে জানতে চাইলে সুজানগর থানার ওসি আব্দুল হান্নান বলেন, ‘ফেসবুকে ছবিটি ছাড়ার পরপরই আমরা খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে অস্ত্রধারী ওই যুবককে আইনের আওতায় আনব। এরই মধ্যে ফোর্স মাঠে নেমেছে। বিভিন্ন স্থানে অভিযান চলছে।’

এ জাতীয় আরও খবর

পেয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে গেলেন দীপু মনি

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন