,

বারবার কলকাতা চলচ্চিত্র উৎসবে অপমানিত হয়েছি: মিমি

news-image

নিউজ ডেস্ক : কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘ঠিক করে’ আমন্ত্রণ জানানো হল না মিমি চক্রবর্তীকে। মিমি বলেন, ‘‘আমার লেটার বক্সে কার্ড এসেছিল। ওই অবধি। আয়োজকদের পক্ষ থেকে না কোনও ফোন, না কোনও এসএমএসও! আমি কোথায় কখন যাব, তা-ও জানি না।’’

শাসকদলের হয়ে বহু অনুষ্ঠানেই তাকে বিভিন্ন জায়গায় ছুটে যেতে হয়। কিন্তু খোদ কলকাতার চলচ্চিত্র উৎসবে এমন ‘দায়সারা’ নিমন্ত্রণ তাকে অবাক করেছে।

তবে এই ঘটনা প্রথম নয়। মিমির দাবি, ২০১৯-এর চলচ্চিত্র উৎসবের মঞ্চে তার নাম অবধি সঠিক ভাবে বলা হয়নি। মিমি বললেন, ‘‘আমি উপস্থিত। সঞ্চালকেরা সকলের নাম উচ্চারণ করলেন। অতিথি হিসেবে সম্ভাষণ করলেন। সেখানে আমার নাম নেই। ইন্ডাস্ট্রির সকলের নাম ডাকার পরে সব শেষে শুধু বলা হয়েছিল, ‘মিমিও আছে আমাদের সঙ্গে।’’ কাকতালীয় ভাবে ২০১৯-এর চলচ্চিত্র উৎসবেও চেয়ারম্যান ছিলেন রাজ চক্রবর্তী।

প্রত্যেক বার চলচ্চিত্র উৎসব ঘিরে তার প্রতি এই আচরণে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুললেন সাংসদ, ‘‘দিদি তো এই দায়িত্বটা কিছু মানুষকে দিয়েছেন। ওর পক্ষে তো সব কিছু দেখা সম্ভব না…।’’

এ বারের চলচ্চিত্র উৎসবের ‘উৎসব কমিটি’র চেয়ারম্যান পদে রয়েছেন সেই রাজ-ই। তবে কি তাকেই নিশানা করলেন মিমি? রাজ নিজে কী বলছেন? আনন্দবাজার অনলাইন রাজকে ফোন করলে সে ফোন বেজে গেছে। কিন্তু ফোন ধরেননি তিনি।

শুক্রবার থেকে প্রেক্ষাগৃহে আসছে পরিচালক মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘মিনি’। এক ভিন্ন ধারার চরিত্রে দেখা যাবে ‘গানের ও পারের’ পুপেকে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না