ঈদ আড্ডায় ইলিয়াস কাঞ্চন-অপু, থাকছেন লাভলুও

news-image

বিনোদন প্রতিবেদক : দুই প্রজন্মের জনপ্রিয় দুই চলচ্চিত্র তারকা। একজন আশির দশক থেকে চলচ্চিত্র মাতিয়েছেন, উপহার দিয়েছেন বহু সুপারহিট সিনেমা। তিনি ইলিয়াস কাঞ্চন। বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।আরেক তারকা অপু বিশ্বাস, শাকিব খানের নায়িকা হিসেবে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন তিনি৷ এখনও কাজ করে যাচ্ছেন সিনেমায়৷

ইলিয়াস কাঞ্চন ও অপু বিশ্বাস কখনও একসাথে কাজ করেননি। তাদের এবার একসাথে দেখা যাবে বিটিভির ঈদ আড্ডায়।

বাংলাদেশ টেলিভিশনের ঈদ আড্ডায় অংশ নিয়েছেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাদের সঙ্গে থাকবেন নির্মাতা সালাহউদ্দিন লাভলু।

মামুন মাহমুদের প্রযোজনায় এটি প্রচারিত হবে ঈদের দিন দুপুর ১২টা ১৫ মিনিটে। আড্ডায় উঠে এসেছে এ তারকাদের কর্মজীবন ও ব্যক্তিজীবনের নানান গল্প। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নুসরাত জান্নাত রুহী।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান